ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৬০০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী রবিবার (১৬ সেপ্টেম্বর) নতুন আটটি থানা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রবিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই শুরু হবে জিএমপির অপারেশনাল কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম। এরই মধ্যে জিএমপিতে ১ হাজার ১৫২ জনের লোকবলও নিয়োগ করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রায় চার বছর পর ২০১৭ সালের অক্টোবরে গঠিত হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটনের লোগো চূড়ান্ত করেছে স্বরাষ্টমন্ত্রণালয়। লোগোতে গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরাঙ্গী ও ভাওয়ালের ঐতিহ্যবাহী শালগাছের প্রতিচ্ছবি রয়েছে। এছাড়া লোগোর নিচের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লেখা থাকবে।

জিএমপি হলো দেশের সপ্তম মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর টিএন্ডটি স্টাফ কলেজের দক্ষিণের গেইটের বিপরীতে একটি ভাড়া করা ভবনে জিএমপির হেড সদর দপ্তরের কার্যক্রম চলছে।

২০১৮ সালের ১৮ জুলাই ডিআইজি পদমর্যাদার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পান। এরপর তিনি ২৪ জুলাই জিএমপির কমিশনার হিসেবে যোগ দেন।

ইতোমধ্যে ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, দু’জন উপ-পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ১২ জন সহকারী পুলিশ কমিশনার, ২০ জন ইন্সপেক্টর পদমর্যাদার জনবলের মধ্যে প্রায় সবাই যোগদান করেছেন।

জিএমপির আটটি নতুন থানা হলো সদর (বর্তমান জয়দেবপুর থানা), বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর কার্যক্রম চালু হলে পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং এলাকার ছিনতাই, চুরি-ডাকাতিসহ নানা অপরাধ কার্যক্রম কমে যাবে বলে মনে করছেন গাজীপুরের স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

আপডেট টাইম : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮