ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদন অনুযায়ী মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৯টি দেশকে নিয়ে করা সূচকে বাংলাদেশ ১৩৬তম স্থান অর্জন করেছে। সূচকের প্রথমে রয়েছে নরওয়ে।

শুক্রবার ইউএনডিপির ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করা হয়।আগের বছর ২০১৭ সালের সূচকে ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম।

গড় আয়ু এবং মাথাপিছু আয়সহ বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রে অসাধারণ অগ্রগতির ফলে বাংলাদেশ ২০১৫ সালেও সূচকে তিন ধাপ এগিয়ে ছিল। তখন অর্জন করেছিল ১৩৯তম অবস্থান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের আগে আছে কেবল ভারত। তারা লাভ করেছে ১৩১তম স্থান। তালিকায় বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে আছে পাকিস্তান ও নেপাল। পাকিস্তানের ১৫০ ও নেপালের অবস্থান ১৪৯তম।

প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গ সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করেছে ইউএনডিপি।

ইউএনডিপি বলছে , এসবের মানদণ্ডে এবার বাংলাদেশের এইচডিআই মান দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬০৮। গত বছরে ছিল শূন্য দশমিক ৫৭৯। তালিকায় শীর্ষে থাকা নরওয়ের এইচডিআই মান শূন্য দশমিক ৯৫৩। এই সূচক অনুযায়ী দেশের নাগরিকদের প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৮ বছর।

মানব উন্নয়ন সূচকে শীর্ষ দশ দেশের মধ্যে নরওয়ের পর রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, হংকং, সুইডেন, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ড।একেবারে তলানিতে রয়েছে আফ্রিকার দেশ নাইজার, তারপর যথাক্রমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, শাদ ও বরুন্ডি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮