ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ধুনটে যমুনার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭৭ বার
হাওর বার্তা ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়া অব্যাহত থাকায় যমুনা পাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মধ্য দিয়ে বহমান যমুনা নদীর পানি ১৬.৭০ সেন্টিমিটার বিপদসীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। কয়েক দিন ধরে যমুনার পানি বাড়ছে। গত ১২ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে শনিবার দুপুর ১২টা পর্যন্ত যমুনার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অব্যাহত পানি বাড়ার ফলে যমুনা পাড়ের মানুষের মধ্যে শঙ্কা বিরাজ করছে। ইতিমধ্যে নদীর কূল উপচে পানি চরাঞ্চল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে ধেয়ে আসছে। নদীর পূর্ব তীর ডুবে পুকুরিয়া, নিউসারিয়াকান্দি, বৈশাখী ও রাধানগর চরের কৃষকের জমির ধান, মাসকলাই, মরিচ ও বিভিন্ন জাতের সবজি ক্ষেতে পানি প্রবেশ করছে।
রাধানগর চরের কৃষক ফজলুল হক বলেন, ৩০ শতক জমিতে মাসকলাই ও ২০ শতক জমিতে মরিচ চাষ করেছিলাম। কিন্ত শনিবার সকালের দিকে পানি বেড়ে সেই ক্ষেত ফসল তলিয়ে গেছে।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে। এতে চরাঞ্চলে ক্ষেতের ফসল তলিয়ে যাচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী হারুনর রশিদ বলেন, যমুনা নদীতে পানি বাড়ছে। এ কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ধুনটে যমুনার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপরে

আপডেট টাইম : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮