ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

স্পিকারসহ দেশের ৩০ এমপি হবিগঞ্জে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিতে হবিগঞ্জ পৌঁছেছেন দেশের ৩০ এমপি সহ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপ।

এমপিদের দুই দিনব্যাপী কর্মশলায় প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী পারাবত ট্রেনে জেলার শায়েস্তাগঞ্জ রেল জংশনে নামেন তারা। জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হবে জেলার বাহুবল উপজেলার কামালের বাগান খ্যাত ‘দি প্যালেস লাক্সারি রিসোর্ট’ এ।

এদিকে অতিথিদের রেলস্টেশনে স্বাগত জানাতে সকাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট মো: আবু জাহিরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রেলস্টেশনে উপস্থিত হন। এছাড়াও স্কুল, কলেজের স্কাউট, বিএনসিসি দলের সদস্যরা অতিথিদের কে স্বাগত জানান।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, ইউএনডিপি আয়োজিত ‘মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ শীর্ষক দুই দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকারসহ দেশের ৩০ এমপি ঢাকা থেকে ট্রেন যোগে হবিগঞ্জ পৌঁছেছেন। দুই দিনের কর্মশালা শেষে ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টা ৫৭ মিনিটে ঢাকাগামী পারাবত ট্রেনে ঢাকার উদ্দেশ্যে হবিগঞ্জ ছেড়ে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

স্পিকারসহ দেশের ৩০ এমপি হবিগঞ্জে

আপডেট টাইম : ০৪:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮