ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

আরও দুটি প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই আরও দুটি প্রকল্পের উদ্বোধন করবেন।

আগামী সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই প্রধানমন্ত্রী একটি আন্তঃরাষ্ট্র তেল পাইপ লাইন এবং গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগের উদ্বোধন করবেন বলে মিডিয়ায় প্রকাশিত তথ্যে বলা হয়েছে।

বর্তমানে ভারতের আসামের নুমালিগড় টার্মিনাল থেকে রেলের ট্যাঙ্কারে করে বাংলাদেশে ডিজেল পাঠানো হয়। এখন থেকে পাইপ লাইনের মাধ্যমে হাই স্পীড ডিজেল বাংলাদেশে পাঠানো হবে। জয়দেবপুর ও টঙ্গীর সঙ্গে ঢাকার যোগাযোগের জন্য তৈরি রেললাইন স্থাপনের কাজটি হয়েছে বাংলাদেশকে দেওয়া ভারতের ঋণের অর্থে। ভারত বাংলাদেশকে কয়েক ধাপে মোট ৮০০ বিলিয়ন ডলার ঋণ দিযেছে।

গত ১০ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্য তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন। সেগুলো হলো-বাংলাদেশকে ভারতের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ এবং আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণ কাজ ও মৌলবীবাজার জেলার কুলাউড়া-শাহবাজপুর রেল সংযোগ পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজ। ওই অনুষ্ঠানে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও অংশ নিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

আরও দুটি প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদী

আপডেট টাইম : ০৪:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮