ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

নতুন করে সরকারি হলো আরও ১৪ কলেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বুধবার আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে কলেজগুলো সরকারি হল। ‘সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে প্রতিষ্ঠানগুলো সরকারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রাজশাহী, সিরাজগঞ্জ, ফরিদপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, যশোর, নোয়াখালী, রাঙ্গামাটি, সুনামগঞ্জ, গাইবান্ধা জেলায় এসব কলেজ সরকারিকরণ করা হয়। এরমধ্যে কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলাতেই রয়েছে দুইটি বেসরকারি কলেজ।

সরকারি হওয়া কলেজগুলো হলো-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও ভেড়ামারা উপজেলার ভেড়ামারা মহিলা কলেজ, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ ও তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজ, ফরিদপুরের সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এমএ মজিদ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণচরের সৈকত ডিগ্রি কলেজ এবং রাঙামাটির রাজস্থলী কলেজ।

নতুন এসব প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় দেশে এখন সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ছয়’শ ছাড়িয়ে গেছে। নতুন বিধিমালা অনুযায়ী সরকারি হওয়া কলেজগুলোর শিক্ষকদের পদমর্যাদা, বদলি ও পদোন্নতি বিষয়সমূহ নির্ধারণ করা হবে বলে জানায় মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

নতুন করে সরকারি হলো আরও ১৪ কলেজ

আপডেট টাইম : ১০:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮