ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

১৯ সেপ্টেম্বর অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের কল্যাণে ২০১৪ সালে গঠিত হয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিড মানি হিসেবে দিয়েছিলেন পাঁচ কোটি টাকা। বর্তমানে এর তহবিলের পরিমাণ ১৪ কোটি টাকা।

প্রতি বছরের মতো এবারও দুস্থ সাংবাদিকদের দেয়া হচ্ছে এই আর্থিক সাহায্য। আগামী ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে এ অনুদানের চেক বিতরণ করবেন।

সরকারি বরাদ্দ থেকে এবার দেয়া হবে দুই কোটি ১৭ লাখ টাকা। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে এক সভায় যাদের এ বছর অনুদান দেয়া হবে, সেসব সাংবাদিকের তালিকা বাছাই ও চূড়ান্ত করা হয়।

তথ্য মন্ত্রণালয় জানায়, সাংবাদিকদের আর্থিক সহায়তা দিতে বর্তমানে সরকারের সময়ে কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এ ট্রাস্টের মাধ্যমে আগামী ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসচ্ছল এবং অসুস্থ সাংবাদিকদের সহযোগিতা দেবেন।

প্রসঙ্গত, সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত ২৯ জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। ১৩ সদস্যের এ বোর্ডে চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক।

এ ছাড়া সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারী বা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সমসংখ্যক প্রতিনিধিও রয়েছে ওয়েজ বোর্ডে। সরকারের কাছে সুপারিশ দিতে বোর্ডকে ছয় মাস সময় দেয়া হয়েছিল। ২৮ জুলাই সেই সময় শেষ হয়। পরে নবম মজুরি বোর্ডের মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়। এর আগে ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সংবাদপত্রকর্মীদের বেতন-ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

১৯ সেপ্টেম্বর অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮