ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

নবীন পুলিশকে লোভ-লালসা ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হবে : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নবীন পুলিশ কর্মকর্তাদের সকল লোভ-লালসা ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জননিরাপত্তা বিধানে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নবনিযুক্ত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

পুলিশ প্রধান বলেন, সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণের জানমাল রক্ষায়, অপরাধ নিয়ন্ত্রণ ও রহস্য উদঘাটন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পেশাদারিত্বের সাথে এ দায়িত্ব পালন করতে হবে।

বক্তব্যের শুরুতে আইজিপি বলেন, বঙ্গবন্ধু ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ এক নয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণকালে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে আগামী দিনের যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তা এএসপি মো. সালাহউদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এফএন্ডডি) মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১১৮ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ১৭ জন নারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

নবীন পুলিশকে লোভ-লালসা ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হবে : আইজিপি

আপডেট টাইম : ১১:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮