ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

হাতিরঝিলে দুর্গন্ধ এখন বুড়িগঙ্গার সমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর হাঁপিয়ে ওঠা প্রতিদিনের কর্মব্যস্ত মানুষগুলো একটু স্বস্তির আশায় ছুটে আসেন হাতিরঝিলে। তবে সেই হাতিরঝিলে বিভিন্ন পয়েন্ট দিয়ে নোংরা পানি ঢুকে পড়ায় দুর্গন্ধের সৃষ্টি এখন বুড়িগঙ্গার সমান। উৎকট দুর্গন্ধ স্মরণ করিয়ে দেয় বুড়িগঙ্গা নদীর পঁচা পানির কথা।

পরিবার-পরিজন নিয়ে নির্মল বাতাসের আশায় নগরবাসী এখানে এসে হতাশ হয়ে যান। এফডিসি গেটের রাস্তা দিয়ে হাতিরঝিলে ঢুকলেই সবচেয়ে বেশি দুর্গন্ধের মুখোমুখী হতে হচ্ছে তাদের।

এফডিসি মোড়ে নৌঘাটে কর্মরত ইমরান নামে এক নিরাপত্তারক্ষী বলেন, অনেক দিন ধরে পানি পরিষ্কার করতে দেখিনি, এর মধ্যে যখন নৌকা চলে তখন নিচের পঁচা পানি উপরে চলে আসে এবং দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্গন্ধের মধ্যে এখানে টেকা দায়। কিন্তু পেটের দায়ে চাকরি করতে হচ্ছে আমাদের। পানি পঁচে যাওয়ায় নৌযানে যাত্রী সংখ্যাও কমে গেছে।

হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক জামাল আক্তার ভূঁইয়া জানান, বিভিন্ন পয়েন্ট দিয়ে নোংরা পানি হাতিরঝিলে ঢুকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এটা বন্ধ করার জন্য ৪৯ কোটি টাকার নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) অনুমোদন হয়েছে। অর্থমন্ত্রণালয় টাকা দিলেই কাজ শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

হাতিরঝিলে দুর্গন্ধ এখন বুড়িগঙ্গার সমান

আপডেট টাইম : ০৬:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮