ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

আগামী নির্বাচনে তিন রাষ্ট্রপতির সন্তানদের মনোনয়ন প্রায় চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন রাষ্ট্রপতির জেলা কিশোরগঞ্জ। যা নিয়ে হাওড় অঞ্চলের মানুষের গর্ব অন্তহীন। তিন রাষ্ট্রপতির তিন ছেলেই এখন তিন আসনের সংসদ সদস্য। আগামী নির্বাচনেও তারাই পেতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন।

সাবেক আর বর্তমান তিন রাষ্ট্রপতির ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম, নাজমুল হাসান পাপন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এবার আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন। কিশোরগঞ্জের এই তিন আসন নিয়ে অনেকের আগ্রহ থাকলেও কোনো মনোনয়ন যুদ্ধ নেই।

স্থানীয় নেতারা বলছেন, তিনজনের প্রার্থীতার ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র। মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলামের কোন বিকল্প নেই কিশোরগঞ্জ-১ আসনে।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম নিয়ে কিশোরগঞ্জ-৪ আসন; এখানে এবারও মনোনয়ন পাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

ভৈরব-কুলিয়ারচর নিয়ে কিশোরগঞ্জ-৬ আসনে মনোনয়ন পাচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পিতৃপরিচয় নয়, ব্যক্তিগত যোগ্যতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়েই তারা নিজ অবস্থান তৈরি করে নিয়েছেন বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডই চূড়ান্ত করবে প্রার্থীতা। তবে তিন রাষ্ট্রপতির সন্তানদের ব্যাপারে সিদ্ধান্তে নড়চড় হবে না বলেই নিশ্চিত করেছে দলীয় সূত্র।

সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

আগামী নির্বাচনে তিন রাষ্ট্রপতির সন্তানদের মনোনয়ন প্রায় চূড়ান্ত

আপডেট টাইম : ০৫:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮