ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

বাস চলবে কোম্পানির মাধ্যমে, কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়রকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

এই কমিটির কাজ হবে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসনে বাস রুট র‌্যাশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন-সংক্রান্ত কার্যক্রম করা।

স্থানীয় সরকার বিভাগ গত রোববারের তারিখ দিয়ে সোমবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে কমিটির কার্যক্রমের অগ্রগতি নিয়মিত অবহিত করতে বলা হয়েছে।

এই কমিটির সদস্যরা হলেন-বিআরটিএ, বিআরটিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারমান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর গণপরিবহনে যানজট নিরসনে বাস রুট র‌্যাশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের গৃহীত পদক্ষেপসমূহ বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় করা।

সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস রুট র‌্যাশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন, বাস রুট র‌্যাশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের রোডম্যাপসহ সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা।

এছাড়া আদেশে উল্লেখ করা হয়, এ কমিটি প্রয়োজনে যে কাউকে কো-অপ্ট করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

বাস চলবে কোম্পানির মাধ্যমে, কমিটি গঠন

আপডেট টাইম : ০৬:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮