ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

মানববন্ধন থেকে ফেরার পথে আটক অর্ধশতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি থেকে বিএনপির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল এবং নির্বাহী কমিটির সদস্য আবদুল মতিনসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

আজ সোমবার দুপুর ১২টার পর মানববন্ধন শেষে রাজধানীর পল্টন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

রিজভী জানিয়েছেন, প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শেষে ফেরার পথে পল্টন মোড় থেকে গ্রেপ্তার হন মোস্তাফিজুর রহমান বাবুল ও আবদুল মতিন। এ ছাড়া পল্টন, সেগুনবাগিচা, প্রেস ক্লাবের আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়।

রমনা জোনের এসি এহসান ফেরদৌস সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও নির্দিস্ট সময়ের আগেই বিএনপির শতশত নেতাকর্মীরা প্রেস ক্লাবে জড়ো হতে থাকেন।

সকাল পৌনে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় ‘বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’ স্লোগানে মুখরিত হয়ে উঠছে প্রেস ক্লাবের সামনের রাস্তা।

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

মানববন্ধন থেকে ফেরার পথে আটক অর্ধশতাধিক

আপডেট টাইম : ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮