ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠক করেছেন। রোববার সন্ধ্যা ৭টায় সংসদ অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলছেন না কেউ।

জাতীয় পার্টি সূত্র জানায়, সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানকে চা খাওয়ার আমন্ত্রণ জানান। হুসেইন মুহম্মদ এরশাদ এ সময় দলের আরো শীর্ষ তিন নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

সূত্র জানায়, বৈঠকে আগামী একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির কাকে কাকে রাখা যায় সেসব বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয় প্রধানমন্ত্রীকে।

বৈঠকে ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ও কাজী ফিরোজ রশীদ এমপি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

আপডেট টাইম : ০১:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮