ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ চারটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের গেজেট প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার চারটি উপজেলার চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের গেজেট প্রকাশিত হয়েছে। ৬ সেপ্টেম্বর এই গেজেট প্রকাশিত হয়েছে। সরকারি হওয়া কিশোরগঞ্জের চারটি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে, ভৈরব উপজেলার ভৈরব কে.বি পাইলট মডেল হাই স্কুল, ইটনা উপজেলার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী উপজেলার নিকলী জি.সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং হোসেনপুর উপজেলার হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।

প্রকাশিত গেজেটে ভৈরব উপজেলার ভৈরব কে.বি পাইলট মডেল হাই স্কুল, ইটনা উপজেলার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী উপজেলার নিকলী জি.সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং হোসেনপুর উপজেলার হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ এই চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও সারা দেশের আরো আটটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের প্রজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে। গত ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কিশোরগঞ্জ জেলার চারটিসহ সারা দেশের মোট ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ চারটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের গেজেট প্রকাশ

আপডেট টাইম : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮