ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

সাংবাদিক সুবর্ণা নদী হত্যা : আসামি মিলন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতরাতের কোনও এক সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সুবর্ণা নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যাল (ইউনানি)-এর ব্যবস্থাপক। নদী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মিলন।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। আজ র‌্যাব পাবনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিলনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র‌্যাব কমান্ডার।

গত ২৮ আগস্ট রাতে শহর থেকে ভাড়াবাসায় প্রবেশের মুহূর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় সুবর্ণা নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই ঘটনায় সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

সাংবাদিক সুবর্ণা নদী হত্যা : আসামি মিলন গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮