ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

সংসদের ২২তম অধিবেশন কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামীকাল রোববার। ইতোমধ্যে নির্বাচনকালীন সরকার গঠনের ঘোষণা এসেছে। সে হিসাবে এই অধিবেধন হতে পারে বর্তমান সংসদের শেষ অধিবেশন।

আগামীকাল বিকেল ৪টায় শুরু হবে এই অধিবেশন। সম্ভাব্য শেষ অধিবেশন হিসাবে এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে ২২টি বিল উত্থাপিত হবে এর মধ্যে ১১টিই নতুন বিল। এই নতুন বিলের মধ্যে রয়েছে—বহুল আলোচিত সড়ক পরিবহন বিল-২০১৮। এই বিলটি অধিক গুরুত্ব দিয়ে পাস হতে পারে। এছাড়া পাস হতে পারে ডিজিটাল নিরাপত্তা বিল। আর তিনটি বিল পাসের বিবেচনায় রাখা হয়েছে। সংসদ সচিবালয়ের সূচি অনুযায়ী পাসের অপেক্ষায় থাকা বিল তিনটি হচ্ছে—বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও শিশু সংশোধন বিল।

উত্থাপনের অপেক্ষায় থাকা ১১টি বিল—সড়ক পরিবহন বিল, ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল, মানসিক স্বাস্থ্য বিল, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল, কৃষি বিপণন বিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, হাউজিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিল, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) বিল, কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল।

এছাড়া কমিটিতে পরীক্ষাধীন বিলের তালিকায় রয়েছে—ডিজিটাল নিরাপত্তা বিল, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, বস্ত্র বিল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল, যৌতুক নিরোধ বিল, জাতীয় ক্রীড়া পরিষদ বিল, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল।

কমিটিতে পরীক্ষাধীন বেশ কয়েকটি বিল সংসদীয় কমিটি থেকে চূড়ান্ত করে পাসের জন্য প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে রয়েছে ডিজিটাল নিরাপত্তা বিল, যৌতুক নিরোধ বিল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

সংসদের ২২তম অধিবেশন কাল

আপডেট টাইম : ০১:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮