ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

নেতাকর্মী‌দের ট্রা‌ফিক আইন মে‌নে চলার পরামর্শ রাব্বানীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছাত্রলী‌গের নেতাকর্মী‌দের ট্রা‌ফিক আইন স‌ঠিকভা‌বে মে‌নে চলার পরামর্শ দি‌য়ে‌ছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার রাতে সাম‌জিক যোগা‌যোগ মাধ্য‌ম ফেসবু‌কে এক স্ট্যাটা‌সের মাধ্য‌মে এমন নির্দেশনা দেন তি‌নি।

‌গোলাম রাব্বানী লে‌খেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই সাথে বৈধ কাগজপত্র সংরক্ষণ করতে এবং হেলমেট পরিধান করতে বিনীত অনুরোধ করছি।’

‘একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না’ যোগ ক‌রেন তি‌নি।

ট্রা‌ফিক আইন মে‌নে চলার আহ্বান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‘সবাই ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক আমাদের সবার কাম্য।’

এর আগে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে তাদের নিবৃত্ত করতে মাঠে নেমেছি‌লেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। ‌সে সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং শিক্ষার্থীদের নিবৃত্ত করে বাড়ি ফেরানোর চেষ্টা করেন।

আ‌ন্দোল‌নের সময় রাব্বানী রাজধানীর বনানী, বিমানবন্দর, উত্তরার জসিমউদ্দিন মোড়সহ বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন। এবং বিভিন্ন পয়েন্টে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে আন্দোলন ছেড়ে দিয়ে বাসায় যাওয়ার পরামর্শ দেন। ওই সময় তিন পয়েন্টের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

নেতাকর্মী‌দের ট্রা‌ফিক আইন মে‌নে চলার পরামর্শ রাব্বানীর

আপডেট টাইম : ১২:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮