ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

সবার সমর্থনের ওপর নির্ভর করছে ইভিএম : সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি হবে না, সে চিন্তা আরো পরে করা হবে। যদি আইন হয়, কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় এবং সব মহলে এর গ্রহণযোগ্যতা পাওয়া যায়, তার ওপর নির্ভর করবে ইভিএম ব্যবহার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ কথা বলেছেন।

সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইভিএম ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কর্মশালায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ইভিএম নিয়ে আমরা এখন প্রস্তুতিমূলক অবস্থানে রয়েছি। এখন এটা আইন মন্ত্রণালয়ের অনুমোদনের ব্যাপার। ইভিএম ব্যবহার হবে কিনা সেটা আইন মন্ত্রণালয় ও মন্ত্রিসভায় আলোচনা হবে। রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে ইভিএম নিয়ে উৎকণ্ঠা বা জানার আগ্রহ থাকা স্বাভাবিক। কারণ, আমরা এটির ব্যবহার, উপকারিতা সম্পর্কে এখনো তাদের জানাতে পারিনি। পর্যায়ক্রমে তারা সব জানতে পারবেন।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার শুরু হয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নির্ভর করবে আইনকানুন, প্রশিক্ষণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থনের ওপর। নূরুল হুদা বলেন, সরকার যদি আইন প্রণয়ন করে, যদি সেটা ব্যবহার করার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের থাকে, তখন আমরা এটা র‌্যানডমভিত্তিতে সারাদেশে ব্যবহার করার চেষ্টা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

সবার সমর্থনের ওপর নির্ভর করছে ইভিএম : সিইসি

আপডেট টাইম : ০৪:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮