ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

দুই শিক্ষার্থীর মৃত্যু, হত্যা মামলায় অভিযুক্ত হচ্ছেন না বাস চালকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৪০৪ বার
হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিমের মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় অভিযুক্ত হচ্ছেন না সংশ্লিষ্ট চালকরা। এ ঘটনায় চলতি সপ্তাহেই ৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করবে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ।
আসামিরা হচ্ছেন-জাবালে নুর পরিবহনের ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ, তার সহকারী এনায়েত হোসেন, বাসটির মালিক শাহদাত হোসেন, পাল্লা দেয়া অপর বাসের চালক জুবায়ের সুমন, সহকারী আসাদ ও বাস মালিক জাহাঙ্গীর আলম।
তবে তদন্ত সূত্র জানায়, দণ্ডবিধির যে ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা পূর্ব পরিকল্পিত না হওয়ায় আসামিরা সর্বোচ্চ সাজা অর্থাৎ দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত হচ্ছেন না। তাদেরকে ৩০৪, ২৭৯ ও ৩৪ ধারায় অভিযুক্ত করা হতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান বলেন,  মামলাটি তদন্ত কাজ শেষ হয়েছে। আশা করি চলতি সপ্তাহেই চার্জশিট দাখিল করা সম্ভব হবে।
অভিযুক্ত বাস চালকদের সর্বোচ্চ শাস্তির (৩০২ ধারায়) বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্তে ইচ্ছে করে বাস চাপা দেয়ার প্রমাণ মিললেও, ঘটনাটি ‘পূর্বপরিকল্পিত’ ছিল এমন প্রমাণ মেলেনি। ফলে আসামিরা হত্যা মামলার ধারায় অভিযুক্ত হচ্ছেন না।
নিহত মীমের বাবা জাহাঙ্গীর ফকির নিজেও একজন বাসচালক। তিনিও আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িত কেউ ছাড় না পায়।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষির সময় নিহত হয় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম রাজীব। আহত হয় আট শিক্ষার্থী। ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

দুই শিক্ষার্থীর মৃত্যু, হত্যা মামলায় অভিযুক্ত হচ্ছেন না বাস চালকরা

আপডেট টাইম : ১২:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮