ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযুগি আইন দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার ২ সেপ্টেম্বর সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা কমিটির আয়োজনে দেশব্যাপী সাংবাদিকদের কলম বিরতির সমাবেশে বক্তারা বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে ৩৯ জন সাংবাদিক হত্যার শিকার হন। কিন্তু সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির কারণে এই মাত্রা দীর্ঘতর হচ্ছে। যার অন্যতম উদাহরণ খুলনার সাংবাদিক মুকুল রানা হত্যাকান্ডের বিচার ২০ বছরেও সম্পন্ন না হয়ে ঝুলে আছে। এমতাবস্থায় মফঃস্বলের হাজার সাংবাদিক ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা বলেন, এ সমস্যা উত্তরণে সরকারের আশু পদক্ষেপ প্রয়োজন। আমরা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযুগি আইন চাই।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন- বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও চিত্রনায়ক যুবরাজ খান।

ঢাকা জেলা বিএমএসএফ’র সভাপতি মুছা মোরশেদ-এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মৃধা, কার্যনির্বাহী সদস্য নান্টু লাল দাস, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল ভূঁইয়া, আলীয়ার রাফি রতন, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ, দীন ইসলাম, তারিকুল ইসলাম, শামসুল আলম তুহিন, ময়নাল হোসেন, শহীদুল ইসলাম, মো. সুমন, সুমাইয়া আক্তার তুলি, কেয়া মনি পিয়া, খায়রুল হাসান, মো. মামুন, রিতা আক্তার রিয়া প্রমুখ। কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পালিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন চাই

আপডেট টাইম : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮