ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

যশোর রোডের ভারতীয় অংশে কাটা পড়ছে ৩৫৬টি শতবর্ষী গাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৬৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের অংশে যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটায় আদালত নিষেধাজ্ঞা জারি করলেও ভারতের অংশে যশোর রোডের প্রায় ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। এই রায়ে ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

তবে প্রতিটি গাছের পরিবর্তে আইন অনুযায়ী পাঁচটি করে নতুন গাছ লাগাতে হবে। কলকাতা সংলগ্ন বারাসাত থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের চেকপোস্ট পেট্রাপোল পর্যন্ত ৬১ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচলে গতি ফিরিয়ে আনতে সরকার পাঁচটি ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য গত বছর ফেব্রুয়ারিতে শতবর্ষী গাছগুলো কাটার কাজ শুরু হয়েছিল।

স্থানীয় পরিবেশকর্মীরা আদালত থেকে গাছ কাটার ওপরে স্থগিতাদেশ পেয়েছিলেন, যা এতদিন বলবৎ ছিল। যে পরিবেশকর্মীরা আদালতে জনস্বার্থে মামলা করেছিলেন, তারা শুক্রবারের রায়ের পরে বলেন, আমরা হতাশ, এতগুলো ঐতিহ্যবাহী গাছ কেটে ফেলা হবে।

সূত্রঃ আমাদের সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

যশোর রোডের ভারতীয় অংশে কাটা পড়ছে ৩৫৬টি শতবর্ষী গাছ

আপডেট টাইম : ০৪:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮