ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ৩৭৬৮টি মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

অভিযানকালে ৩৭৬৮ টি মামলা ২৫,৫১,৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৩৮ টি গাড়ি ডাম্পিং ও  ৬৪৯ টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে আরও  জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩০৮ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ২১টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ১২১১ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯০টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩০ ভিডিও মামলা ও সরাসরি ১৫টি মামলা দেয়া হয়েছে।

২৯ আগস্ট’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ৩৭৬৮টি মামলা

আপডেট টাইম : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮