ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ঈদে বড় কোন অপরাধ সংঘটিত হয়নি: ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  আছাদুজ্জামান মিয়া বলেছেন, শুধু ঢাকা সিটিতে না,  ঈদে সারাদেশে বড় কোন অপরাধ সংঘটিত হয়নি। আমরা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করতে পেরেছি।

রোববার (২৬ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে আগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে একথা বলেন ডিএমপি কমিশনার।

এই পুলিশ কমিশনার বলেন, ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন। আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। ফলে নগরবাসী নিরাপদে উৎসবমূখর পরিবেশে নিজ নিজ গন্তব্যে ঢাকা ছাড়তে পেরেছেন।

আমরা নিজেরা ঈদের ছুটিতে বাড়ি না গিয়ে সাধারণ মানুষের নামাজের নিরাপত্তা দিয়েছি। আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন শৃংখলা রক্ষা করেছি। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ঈদের ছুটিটা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ। ঈদে অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সেই জন্য থানা পুলিশের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছিল।

সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলনে পুলিশের ভূমিকা এবং পবিত্র ঈদ-উল-আযহায় পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী  ডিএমপিসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।

আমাদের দায়িত্বে কোথাও কোন ব্যত্যয় ঘটেনি। ভবিষতেও আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। পেশাদারিত্বের সাথে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সকলকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ঈদে বড় কোন অপরাধ সংঘটিত হয়নি: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮