ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সরকারি অফিস খুলছে রোববার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে রোববার (২৬ আগস্ট)। এবার ২১-২৫ আগস্ট পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। (২২ আগস্ট) সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে।

এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। শনিবার (২৫ আগস্ট) থেকে আবার গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। চিরচেনা যান ও জনজটের রাজধানী শহর ঢাকা এখনও ভিন্নরূপে। পথঘাট ফাঁকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, রোববার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ছুটির আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে। মূলত আরও দু’একদিন পর থেকেই পুরোদমে অফিস শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সরকারি অফিস খুলছে রোববার

আপডেট টাইম : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮