ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ঈদুল আজহার তৃতীয় দিনেও পশু কোরবানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন। ঈদের দিন বুধবার থেকেই পশু কোরবানি শুরু হয়েছে, আজও রাজধানীর বিভিন্ন স্থানে অনেকেই পশু কোরবানি করেছেন। এবার ঈদে পশু কোরবানির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন এলাকায় ৬২০টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৫০টি স্থান নির্ধারণ করা হয়। এরপরও নগরবাসীকে বাসার সামনের রাস্তায়, অলিগলিতে কোরবানি দিতে দেখা গেছে।

এ ব্যাপারে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, নগরবাসীকে রাস্তায় কিংবা খোলা জায়গায় কোরবানি না করার অনুরোধ জানানো হলেও অনেকে রাস্তাসহ খোলা স্থানে কোরবানি দিচ্ছেন। খোলা স্থানে পশু জবাই করার কারণে পরিবেশ দূষিত হয়েছে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

নয়াবাজারে পশু কোরবানি দিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, বাসার সামনে কোরবানি করায় ঝামেলা কম। তাই বাসার সামনেই আমরা পশু কোরবানি করেছি। রক্ত, বর্জ্য এগুলো আমরা নিজ দায়িত্বেই পরিষ্কার করে ফেলবো।

এদিকে সিদ্দিকবাজার এলাকার এক বাসিন্দা বলেন, প্রতি বছর তিন দিন কোরবানি দেই। এ বছর ১২টি গরু-মহিষ কোরবানি দিয়েছি। প্রথমদিনে ছয়টি, দ্বিতীয় দিনে তিনটি, আজ (তৃতীয় দিনে) তিনটি পশু কোরবানি দিয়েছি। এছাড়া ৭টি খাসি কোরবানি দিয়েছি। কোরবানির মাংস বণ্টন পদ্ধতি অনুযায়ী তিন ভাগ করে একভাগ নিজে রেখে অপর দুই ভাগ আত্মীয় ও গরিব-মিসকিনকে দান করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ঈদুল আজহার তৃতীয় দিনেও পশু কোরবানি

আপডেট টাইম : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮