ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চোখ সুস্থ রাখতে তিনটি সহজ ব্যায়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৩৬৮ বার

চোখ শরীরের অন্যতম স্পর্শকাতর অঙ্গ৷ এই অঙ্গে এক কণা ধূলো নিয়ে আসতে পারে অনেক অস্বস্তি৷ অথচ এই চোখের প্রতি আমরা কতটুকুই বা নজর দিই? শরীরের যত্ন নিতে ব্যায়াম করেন অনেকেই কিন্তু চোখের ব্যায়াম করেন খুব কম সংখ্যক মানুষই৷ আজকের দিনে অধিকাংস মানুষেরই কাজ কম্পিউটার বা ল্যপটপে৷ তাতে চোখের ক্ষতি হয় সেকথা কারও অজানা নয়৷ কিন্তু তাতেও চোখের প্রতি নজর দেন খুব কম মানুষ৷ কিন্তু চোখকে ঠিক রাখার জন্য প্রতিদিন কয়েকটি ব্যায়ামই যথেষ্ট৷ আর এর জন্য আপনার অতিরিক্ত সময় বের করারও দরকার নেই৷ কর্মক্ষেত্রে বসেই আপনি করতে পারেন এই সহজ অথচ উপকারী এই ব্যায়ামগুলি৷

ব্যায়াম-১
কাজের ফাঁকে খানিকটা সময় চোখ বন্ধ করে রাখুন। হাতে হাত ঘষে হাতের তালু কিছুটা গরম করে বন্ধ চোখের ওপর রাখুন। হাতের তালু এমনভাবে রাখুন যাতে ভেতরে কোনো আলো না যেতে পারে। দুই মিনিট এভাবে চোখ বন্ধ করে রাখুন। দিনে বেশ কয়েকবার এরকম করলে আপনার চোখের বিশ্রাম হবে।

ব্যায়াম-২
যারা কম্পিউটার ও মোবাইল ফোন বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। তাদের জন্য ব্যায়াম হচ্ছে একটানা তাকিয়ে না থেকে ঘন ঘন চোখের পাতা ফেলা। কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহারের সময় সাধারণের তুলনায় ঘন ঘন চোখের পাতা ফেলুন। এতে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন।

ব্যায়াম-৩
রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে এই ব্যায়ামটি করতে পারেন। চোখ বন্ধ করে চোখের পাতা আঙুলের ডগা দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ভ্রুর নিচের দিক ও চোখের নিচের দিক এভাবে দুই মিনিট ম্যাসাজ করে নিন। এতে ঘুমও ভালো হবে৷ আপনার চোখের অতিরিক্ত ক্লান্তিও দূর হবে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

চোখ সুস্থ রাখতে তিনটি সহজ ব্যায়াম

আপডেট টাইম : ০৯:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫