ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

স্বাধীন দেশের জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • ১০০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর কারণে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটা দেশ জেগে উঠেছে। বাঙালিকে তিনি একটি রাষ্ট্রের নাগরিক করে তুলেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পেছনে গৌরবময় আর বিচিত্র ইতিহাস রয়েছে। আমরা আজীবন লড়াই করেছি।

সাতচল্লিশের পর থেকে আমরা কখনো আপোষ করিনি। ভাষা আন্দোলন থেকে শুরু করেছি আমরা। আমরা জানিয়েছি সেই সময়ে কীভাবে আমরা রাষ্ট্রের মধ্যে থাকতে চাই। সেই যে শুরু—একাত্তরে পেলাম সেই স্বপ্নের রাষ্ট্র। জন্ম হলো বাংলাদেশের। এ জন্মের নেতৃত্বে ছিলেন একমাত্র ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭ই মার্চে তিনি সেই ভাষণ না দিলে আজ যে আমাদের কী হতো।

আমাদেরকে যে কতভাবেই না আঘাত করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু সক্রিয়ভাবে, দায়িত্ব নিয়ে, আপোষ না করে তিনি আমাদের জন্য দাঁড়িয়েছিলেন। বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার তিনি খুব বেশি সময় পাননি। প্রায় চার বছরের মাথায় তাঁকে মেরে ফেলা হলো।

আমরা খুব সৌভাগ্যবান যে, আমরা তাঁর হত্যার বিচার করতে পেরেছি। আমরা হত্যাকারীদের শাস্তি দিয়েছি। পৃথিবীতে অনেক দেশের মধ্যে বাংলাদেশও একটি দেশ—যে দেশের জন্মদাতাকে মেরে ফেলা হয়েছে। তাঁরা এমন নেতা ছিলেন যাঁদের দেশের মানুষ ভালোবাসতেন। আমরা অন্য দেশের মানুষের মতো এমন শোকের অংশীদার। আমি এ জন্যও নিজেকে সৌভাগ্যবান মনে করি।

বঙ্গবন্ধু হলেন এ দেশ এ জাতির দীর্ঘ ইতিহাসের স্রষ্টা। তিনি একটি রাষ্ট্রের জন্ম দিয়ে আমাদেরকে ইতিহাসের উত্তরসুরি করে তুলেছেন। আজ আমরা যে সময় অতিবাহিত করছি—এ সময়ে তাঁর প্রয়োজন অপরিসীম। স্বাধীনতা পূর্ণাঙ্গতা পেতে বঙ্গবন্ধুর চিন্তা-প্রজ্ঞা আমাদের সেই আলোর দিশা দেখাতে পারে। লেখক: কথা-সাহিত্যিক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

স্বাধীন দেশের জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আপডেট টাইম : ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮