ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মেক্সিকোয় ১০১ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ মেক্সিকোর ডুরাংগো প্রদেশে ১০১ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৮৫ জন যাত্রী। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রদেশটির গভর্নর হোসে অ্যাইসপুরো এক টুইট বার্তায় জানিয়েছেন, ১০১ জন যাত্রীর মধ্যে কোন নিহতের ঘটনা ঘটেনি। তবে ৮৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

বিধ্বস্ত হওয়া অ্যারোমেক্সিকোর বিমানটি গুয়াদালুপ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেক্সিকো সিটির দিকে উড়ে যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছয় মাইল দূরত্বে এটি বিধ্বস্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। প্রবল বজ্রপাত থেকে বাঁচতে জরুরী অবতরণ করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৯৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিল।

একজন যাত্রী স্থানীয় এক টিভি চ্যানেলকে জানান, আমার মনে হল বজ্রপাতের আঘাতে বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেছে।

সিভিল ডিফেন্স মুখপাত্র অ্যালেজানদ্রো ক্যারোযা বলেন, বিধ্বস্ত হবার পরেও বিমানটিতে আগুন জ্বলছিল। তবে কোন যাত্রী অগ্নিদগ্ধ হননি।

এদিকে, বিমানযাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস। তাদের প্রচেষ্টায় যাত্রীদের বড় ধরনের হতাহত এড়ানো গেছে বলে জানা গেছে। বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মেক্সিকোয় ১০১ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত

আপডেট টাইম : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮