ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৩২ বছরের কারাদণ্ডে দণ্ডিত সাবেক দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিয়ুন হাই’কে নতুন করে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির একটি আদালত। পূর্বেই ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল তাকে। সব মিলিয়ে এখন ৩২ বছরের কারাদণ্ডে দণ্ডিত তিনি।

খবরে বলা হয়, বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে ইতোমধ্যেই ২৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন পার্ক। তার বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে—ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ ও বলপ্রয়োগ। আজ শুক্রবার নতুন করে তার বিরুদ্ধে গোয়েন্দা তহবিলের তথ্য হাতিয়ে নেয়া ও পার্লামেন্টারি নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে।

সিউলের কেন্দ্রীয় জেলা আদালত আজ এক রায়ে বলেছে, পার্ক গিয়ুন হাই তার সাবেক সহযোগীদের সঙ্গে মিলে জাতীয় গোয়েন্দা সংস্থা থেকে ২ কোটি ৬৪ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছিল। পাশাপাশি ২০১৬ সালে পার্লামেন্টারি নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনে হস্তক্ষেপ করেছিল।

গোয়েন্দা তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে বর্তমান শাস্তির পাশাপাশি নতুন করে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ও নির্বাচনে হস্তক্ষেপের জন্য আরো দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। পার্ক তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। আজকের রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩২ বছরের কারাদণ্ডে দণ্ডিত সাবেক দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৩:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮