ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালটা ও কমলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
  • ৫৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালটা ও কমলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। চলতি বছর এই দুই ফলের ভালো ফলনে ব্যাণিজ্যিকভাবে এগুলো চাষের কথা ভাবছে কৃষকরা।

সরকারের কৃষি বিভাগের ‘সাইট্রাস ভিলেজ প্রজেক্ট’ এ আওতায় মালটা, কমলাসহ জাম্বুরা ও লেবু চাষ হচ্ছে বিজয়নগরে সবচেয়ে বেশি। কৃষি অফিস সূত্র জানায়, এ উপজেলায় ২০১৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০ হেক্টর জমিতে এসব ফলের চাষ করা হয়। এর ৯০ শতাংশই মালটা। এখানে প্রায় ৩৫ হাজার চারা রোপণ করা হয় মালটা ফলের। স্থানীয়ভাবে কৃষক অধিদপ্তর সরকারিভাবেই কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করেন। এ প্রজক্টে মোট বাগান রয়েছে ১২০ থেকে ১৫০ টির মতো। এছাড়া বিভিন্ন বাড়িতেও চারা রোপণ করা হয়। প্রায় বাগানেই ভালো ফলন হয়েছে। বাকিগুলোতেই আগামী বছর ফলন হবে বলে আশা করছে কৃষকরা।

কৃষি অফিস সূত্র জানায়, এখানে বারি-১ মালটা ও কমলা, ডোরাকাটা মালটা, নাগপুরি কমলা, বাতাবি লেবু, কলম্বো লেবু ও জারা লেবু চাষ হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিঙ্গারবিল, বিষ্ণুপুর, পাহাড়পুর ও চম্পকনগর ইউনিয়নের প্রায় বিভিন্ন বাগানে মালটা, কমলাসহ অন্যান্য ফলন হয়েছে। দুই তিন বছর বয়সী মালটা গাছের কোন কোনটিতে ১৮০/২০০ এর বেশি মালটা ধরেছে। কমলার ফলনও ভাল হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, আগামী দুই তিন মাসের মধ্যে বাগানের উৎপাদিত মালটা খাওয়ার উপযোগি হয়ে উঠবে। ইতিমধ্যেই মালটা কেনার জন্য পাইকারি ক্রেতারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে অগ্রিম টাকা দিয়ে কিনতে চাইছে বাগান। তবে কমলা খাওয়ার উপযোগী হতে আরো কিছু সময় লাগবে।

সরেজমিনে গিয়ে কথা হয়, নোয়াবাদী চাষী মো. ইসহাক, বিষ্ণপুরের শিব্বির আহমেদ সরকার ও মেরাসারিন সোহাগ ভূঁইয়ার সঙ্গে। তারা জানান, ৬২ শতাংশ জমিতে মালটা, কমলা, জাম্বুরা ও লেবুর চাষ করেছেন। আগে ওই জমিতে বেগুনের চাষ করতেন। দীর্ঘমেয়াদী ফলন পাওয়ার আশায় ও কম শ্রম দিতে অধিক লাভের আশায় এসব ফলের চাষ করছেন। তারা এও বলেন, ‘উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের লোকজন এসব চাষে তাদেরকে উদ্বুদ্ধ করেন। ট্রেনিংও করান। এখন বাগানের ফলন দেখে আমরা খুব আশাবাদী।

কথা হয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. হাদিউল ইসলাম ভূঁইয়া সৃজনের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক বুঝিয়ে শুনিয়ে কৃষকদেরকে মালটা ও কমলা চাষে উদ্বুদ্ধ করি। প্রতিনিয়তই খোঁজ রাখছি। এখন কৃষকরাই বলছেন তারা খুশি। অনেকেই এখন মালটা ও কমলা চাষে আগ্রহ দেখাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশকর আলী বলেন, ‘মালটা বছরে দুইবার ফলন হয়। এটি লাভজনক ফল। আমার কাছে মনে হচ্ছে বিজয়নগরের লিচু, কাঁঠালের উৎপাদনের চেয়ে মালটা চাষ আরো বেশি ভালো হবে। এছাড়া কমলা, জাম্বুরা ও লেবুর ফলনও ভালো হবে বলে আশা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালটা ও কমলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে

আপডেট টাইম : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮