ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সমুদ্রে মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করছে কোস্টগার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আজকে কোস্টগার্ড সমুদ্র সীমানায় মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে চোরাচালান নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তিনি আজ বুধবার গুলশান ২ এ কোস্টগার্ডের ওয়ার্কিং লেভেল দুই দিনব্যাপী এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন। এই অনুষ্ঠানে এশিয়ার ১৮টি দেশের কোস্টগার্ডের প্রধানরা অংশগ্রহণ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ড বাহিনী বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা খুবই প্রশংসনীয়। ব্লু ইকোনমি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এটার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে সমুদ্র সীমার দাবি করেছিলেন।

তিনি বলেন, আজকে কোস্টগার্ডরা সমুদ্র সীমানায় মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে চোরাচালান নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। যা ব্লু ইকোনমির জন্য অত্যন্ত অর্থবহ। তারই ফলশ্রুতিতে আজকে এশিয়ার ১৮টি দেশের ৪১ জন প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

কোস্টগার্ডের কার্যকলাপের প্রশংসা করে তিনি বলেন, কোস্টগার্ড সন্ত্রাস, মাদক দ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সব দেশের সঙ্গে একত্রে কাজ করে ভবিষ্যতে আরো সুমান অর্জন করবে সেই প্রত্যাশাই সবার।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, কোস্টগার্ডের এশিয়া মহাদেশের প্রতিনিধিদের নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাতে উদ্ধার তৎপরতার পাশাপাশি পরিবেশ দূষণ প্রতিরোধ ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্তণের পাশাপাশি সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সমুদ্রে মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করছে কোস্টগার্ড

আপডেট টাইম : ০৫:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮