ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদির রাজ পরিবারে আবারো ধরপাকড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • ৪৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের রাজ পরিবারের সদস্য, মন্ত্রী এবং শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের ধরপাকড় শুরু হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ রয়েছেন। তিনি এর আগে রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া দেশটির প্রয়াত বাদশাহ আবদুল্লাহর সন্তান তিনি।

গত মাসে দুর্নীতি বিরোধী অভিযান শেষের পর নতুনভাবে অভিযান শুরু হয়। সম্প্রতি তিনজন বিলিয়নিয়ারকে আটক করা হয়েছে। দেশের প্রভাবশালী ব্যাংক কর্মকর্তাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, কোনো রকম অভিযোগ ছাড়াই আটক করে কারাগারে রাখা হচ্ছে। এমনকি পরিবারের সদস্য এবং আইনজীবীদেরও আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে দেশটির সরকারের মুখপাত্র কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। তবে দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ডেপুটি অ্যাটর্নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদির রাজ পরিবারে আবারো ধরপাকড়

আপডেট টাইম : ১০:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮