ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

নতুন জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়েজ আহম্মদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন। তাকে ৩০ জুন থেকে এই অবসর দিয়ে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, মোজাম্মেলন হক খান দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পাচ্ছেন। নতুন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ ২০১৭ সালের ১৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান। চলতি বছরের ২৬ এপ্রিল তিনি সচিব হিসেবে পদোন্নতি পান। ফয়েজ আহম্মেদ ১৯৮৫ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে।

তিনি ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত তৎকালীন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব ছিলেন। তিনি ২০০২-০৬ সাল পর্যন্ত কিশোরগঞ্জের হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজবাড়ী ও চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস

নতুন জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়েজ আহম্মদ

আপডেট টাইম : ০৫:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮