ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানসহ কানাডায় ৪ দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার দেশে ফিরবেন।

তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট সোমবার টরেন্টোর স্থানীয় সময় রাত আড়াইটায় (বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা সাড়ে ১২টা) টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

আজ রাত ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। শেখ হাসিনা দুবাইয়ে ৪ ঘণ্টা যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শনিবার কুইবেকের হোটেল লা মানোয়া রিচেলে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন।

তিনি অপর ১৬ জন বিশিষ্ট বিশ্বনেতার সঙ্গে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ৭টি দেশের প্লাটফর্ম গ্রুপ অব সেভেন (জি-৭) এর আউটরিচ অধিবেশনে যোগদান করেন।

তিনি হোটেল চাতেউ ফ্রন্টেনেকে রোববার সকালে জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

শুক্রবার শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ কর্মসূচিতে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া এক নৈশভোজে অংশ নেন।

শেখ হাসিনা রোববার কুইবেক থেকে টরেন্টো ফিরে আসেন এবং ওইদিন বিকেলে কানাডা আওয়ামী লীগের এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮