ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সিরাজগঞ্জে ২৪ দিনে ১৭৩ মাদক বিক্রেতা আটক করেছে জেলা পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে গত ২৪ দিনে ১৭৩ জন মাদক বিক্রেতাকে আটক । এসব অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১১ জুন) সকাল ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশব্যাপী চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। গত ১৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ২৪ দিনে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭৩ মাদক বিক্রেতা আটক হয়েছে।

এদের বিরুদ্ধে ১৫৩টি নিয়মিত মামলা রজু করা হয়েছে। এসব অভিযানে ১০ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৮ হাজার ২০৯ পিস ইয়াবা, ৪৭৭.০৪ গ্রাম হেরোইন, ৩২৯ বোতল ফেনসিডিল, ৬০ লিটার চোলাই মদ, ১৩ পিস অ্যাম্পুল, ৩ কেজি গাঁজার গাছ, ২ বোতল বিয়ার এবং পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। তবে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবী নিজেদের ভুল বুঝতে পেরে যদি আত্মসমর্পণের মাধ্যমে ভাল পথে আসতে চায় আমরা তাকে সার্বিক সহযোগিতা করব। এক্ষেত্রে প্রয়োজনে সবার সহযোগিতা নিয়ে সুস্থ ধারায় ফিরে আসা মাদক বিক্রেতা বা সেবীদের পূণর্বাসনের ব্যবস্থাও করা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সিরাজগঞ্জে ২৪ দিনে ১৭৩ মাদক বিক্রেতা আটক করেছে জেলা পুলিশ

আপডেট টাইম : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮