ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নির্বাচনের নয় বরং এটা একটা জনবান্ধব বাজেট : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রস্তাবিত বাজেটকে নির্বাচনের নয় বরং জনগণের বাজেট বলে জানিয়েছেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, এই বাজেট আওয়ামী লীগের কোনো নির্বাচনী বাজেট নয়। এটা একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, আলোচনা-সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না সেটা দেখা যাবে। বড় বাজেট বড় চ্যালেঞ্জ; বড় চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস একমাত্র শেখ হাসিনার সরকারেরই রয়েছে।

এ বাজেট বাস্তবায়ন সরকারের একটা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

নির্বাচনের নয় বরং এটা একটা জনবান্ধব বাজেট : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮