ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাংলাদেশকে সমগ্র বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ আখতারউজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমগ্র বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। কিন্তু স্বাধীনতা ও মানবতাবিরোধী একটি চক্র এই উন্নয়নের ধারাকে ব্যাহত করতে গোপনে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই গোপন তৎপরতা নস্যাত করতে হবে। গতকাল বুধবার (০৬ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে গাজীপুরের কালীগঞ্জে মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি বলেন, কোন সংঘাত বা প্রতিযোগীতা নয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে দলকে সুসংগঠিত করতে হবে। এবার কারো মুখ দেখে নৌকার মাঝি নির্বাচন করার সুযোগ নেই। তাই ঘরে বসে না থেকে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সুযোগ দিলে কালীগঞ্জকে তিনি রোল মডেল উপজেলায় রূপান্তরিত করবেন। উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাতে পারলে অনেক কিছুই করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাহিকুল ইসলাম মাসুদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা আবুবকর মিয়া বাক্কু, সাহাবুদ্দিন আহমেদ, খাইরুল আলম, তাসলিমা রহমান লাভলী, সাবেক ছাত্রলীগ নেতা ম. বজলুর রহমান, আফসার হোসেন, আবু নাসের মোহন, বেনজির আহমেদ, মোতাহার হোসেন, এস. এম ইকবাল হোসেন প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশকে সমগ্র বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল

আপডেট টাইম : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮