ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আগামী ৮ জুন থেকে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৮ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ মঙ্গলবার বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে ঢাকা, ফেনী, কুমিল্লা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও ২-৩ দিনের মধ্যে তা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ফেনীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সন্দ্বীপ ৪১ মিলিমিটার ও ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা, ও বিভাগে বিস্তার লাভ করেছে। আবহাওয়ার অবস্থা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামী ৮ জুন থেকে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত

আপডেট টাইম : ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮