ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

উফশী ধানের নতুন জাত উদ্ভাবন করল ব্রি ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • ৫০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা ব্রি ধান-৮৭ নামে একটি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন। এ ধানের হেক্টর প্রতি গড় ফলন সাড়ে ছয় টন। এটি আমন মওসুমের আগাম জাত। কৃষকের মাঠে ফলন পরীক্ষায় দেখা গেছে, নতুন এ জাতটি ২০০৮ সালে উদ্ভাবিত আমন জাত বি ধান ৪৯ এর চেয়ে সাতদিন আগাম এবং ফলন পূর্ববর্তী জাতের তুলনায় হেক্টর প্রতি একটন বেশি। এজন্য আমন মওসুমের আগাম জাত হিসেবে এটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

গত ৩০ মে (বুধবার) জাতীয় বীজ বোর্ডের সভায় ধানের এ নতুন জাত দেশ জুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবিরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতের পূর্ণ বয়স্ক একটি গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। কান্ড শক্ত বলে গাছ লম্বা হলেও ঢলে পড়েনা। এর পাতা হালকা সবুজ, ডিগ পাতা খাড়া এবং ব্রি ধান-৪৯ এর চেয়ে লম্বা ও প্রশস্ত ধান পাকার সময়কান্ড ও পাতা সবুজ থাকে। এর দানা লম্বা ও চিকন। এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৪ দশমিক ১ গ্রাম। এ ধানে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৭ ভাগ। এ নিয়ে ব্রি উদ্ভাবিত উফশী ধান জাতের সংখ্যা হলো ৯২টি। এরমধ্যে ছয়টি হাইব্রিড ও বাকিগুলো ইনব্রিড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

উফশী ধানের নতুন জাত উদ্ভাবন করল ব্রি ধান

আপডেট টাইম : ০৪:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮