ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

টবের বাগানে টুনটুনির বাসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
  • ৬৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃষ্টির সকাল। পাকা দালানবাড়ির গাড়ি বারান্দার টবে লাগানো আমের চারাটি অল্প হাওয়ায় দুলছে। সঙ্গে দুলছে ওই গাছের তিনটি পাতা সুতারমতো সরু লতা দিয়ে সেলাই করে বানানো টুনটুনির বাসা। বাসাটি এমন নিপুণভাবে বানানো যে বাতাসে ভেসে আসা বৃষ্টির ছাট বাসার ভেতরে পৌঁছে না। সেখানে দোল খাচ্ছে টুনটুনির তিনটি সদ্যফোটা ছানা।

রূপকথায় টুনটুনি পাখির মজার কাহিনির মেলে। তার কারণে রাজার সাত রানির নাক কাটা গিয়েছিল। এমনকি পড়শি বিড়ালের হাত থেকে নিজের ছানাদের বাঁচাতে যে কৌশলের আশ্রয় নিয়েছিল পাখিটি, তা কমবেশি সবার জানা। এসব গল্পই পাওয়া যাবে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর টুনটুনির গল্পের বইতে। বাংলার নানা লোকছড়াতেও এসেছে এই চঞ্চল পাখির নাম।

সেই টুনটুনিই পরিবারসমেত হাজির ইট–পাথরে ঠাসবুনটের এই নগরে। সবুজের স্নিগ্ধতা ফিকে হয়ে আসা ধূসর শহরে সে বাসা বেঁধেছে এক চিলতে টবের সবুজে। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার যে বহুতল ভবনের গ্যারেজে টুনটুনির বাসা, সেই গ্যারেজে প্রতি বিকেলে খেলতে নামে ভবনের ছোট বাসিন্দারা। মাঠহীন-সবুজহীন নগরে ওই শিশুদের কাছে টুনটুনির আগমন পরম বিস্ময় নিয়ে।

‘শোভালয়’ নামের ওই বাড়িতে ঢোকার মুখে দুই পাশে সুগন্ধি জুঁইয়ের ঝাড়। ডান হাতের কোনায় একটা কৃত্রিম ঝরনা। সুপরিসর গ্যারেজের এক পাশে আলগা মাটিতে সারিবদ্ধভাবে লাগানো ছোট ঝাউগাছ, ক্রিসমাস ট্রি। টবে কয়েক প্রজাতির ফুল, পাতাবাহার আর ওই একটি আমের চারা। বাড়ির তত্ত্বাবধায়ক নয়ন ইসলাম জানিয়েছেন, তাঁদের ছাদের বাগানে আরও অনেক প্রজাতির ফুল-ফলের গাছ রয়েছে। চৌবাচ্চায় ফোটানো হয়েছে বিলের লাল শাপলা। বাগানে আম, জাম, জামরুলসহ বেশ কয়েক প্রজাতির ফলের গাছ থাকায় এই বাড়িতে পাখির আনাগোনা বেশি। কয়েক দিন আগেই ছাদে বটের বনসাইয়ে এক জোড়া বুলবুলি ডিম ফুটিয়ে ছানা নিয়ে উড়ে গেছে।

পাখিবিশারদ শরিফ খান বলেন, টুনটুনির ইংরেজি নাম কমন টেইলর বার্ড। এটি বাংলাদেশের আবাসিক পাখি। শহর-বন্দর-গ্রাম সবখানেই দেখা যায়। আম, ডুমুর, বেগুনের মতো গাছে দুই–তিনটি পাতা সেলাই করে বাসা তৈরি করে নিপুণভাবে। তাই এটি ‘দরজি পাখি’ নামেও পরিচিত। একসঙ্গে দুই থেকে চারটি পর্যন্ত ডিম পাড়ে। ডিম ফোটে ১০ থেকে ১৩ দিনের মধ্যে। বাচ্চা ১০ দিনের মধ্যেই উড়তে পারে। মূল খাবার ছোট ছোট পোকামাকড়।

শিল্পী কবীর সুমন পাড়ার পার্কের অবস্থা বর্ণনায় গানে বলেছিলেন, ‘এদিকে–ওদিকে দেখি, কিছু গাছ আছে বাকি/ এই আকালেও আনাগোনা করে নাছোড়বান্দা পাখি।’ নগরের ন্যাড়া পার্কগুলোতে ইদানীং গাছের দেখা পাওয়াটাও বিরল হয়ে উঠছে। তাই বুঝি ‘নাছোড়বান্দা’ পাখিগুলো এখন আশ্রয় খুঁজছে বাড়ির টবের গাছগাছালিতে।

মামুনুর রশীদ, ঢাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

টবের বাগানে টুনটুনির বাসা

আপডেট টাইম : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮