ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

খুলনা সিটি করপোরেশন কেসিসির স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
  • ৩৭৪ বার
হাওর বার্তা ডেস্কঃ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এদিকে, ভোট দানে বাধা, বুথ দখল, জাল ভোট ও হামলার আশঙ্কায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী বলেন, তিনটি কেন্দ্রেই ২২ জন অস্ত্রধারী পুলিশের পাশাপাশি তিনজন অস্ত্রধারীসহ ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছে র‌্যাবের চারটি মোবাইল টিম, পুলিশের তিনটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স, এক প্লাটুন বিজিবি এবং তিন কেন্দ্রে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, পুনঃভোটগ্রহণের জন্য ওই তিনটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এমনটি প্রার্থীদের এজেন্টও পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সেট আপ দিয়ে পুনঃভোটগ্রহণ করা হচ্ছে। তিনটি কেন্দ্রে ৫৭ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, কেন্দ্র তিনটির দু’টি সংরক্ষিত ও দু’টি সাধারণ ওয়ার্ডের আওতায় হলেও ২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটের ব্যবধান বেশি থাকায় বর্তমান কাউন্সিলর মোঃ শমশের আলী মিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে সাধারণ ৩১ এবং সংরক্ষিত ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের পুনরায় ভোটগ্রহণ করা হচ্ছে।
পুনঃভোটগ্রহণে সাধারণ ৩১ নম্বর ওয়ার্ডে মোঃ আরিফ হোসেন মিঠু (ব্যাডমিন্টন র‌্যাকেট), শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (টিফিন ক্যারিয়ার), এসএম আসাদুজ্জামান রাসেল (ঝুড়ি), কাজী মোঃ ইউসুফ আলী মন্টু (মিষ্টি কুমড়া), জিএম আব্দুর রব সজল (ট্রাক্টর), মোঃ আলী আজম মোল্লা (রেডিও), মোঃ আসলাম হোসেন (করাত), মোঃ গোলাম মোস্তফা সজিব (ঠেলাগাড়ি), মোঃ জাহিদ (ঘুড়ি) ও মোঃ শরিফুল ইসলাম মুন্না (লাটিম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত দু’টি ওয়ার্ডের মধ্যে ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা খাতুন (আনারস), রুমা খাতুন (চশমা), কোহিনুর আক্তার (বই), লিভানা পারভীন (গ্লাস), শাহনুর বেগম (মোবাইল ফোন) এবং সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের লুৎফুন নেছা (চশমা), রোকেয়া ফারুক (হেলিকপ্টার), বিলকিস আরা বুলি (স্টিল আলমারি), মিসেস রোকসনা কালাম লিলি (মোবাইল ফোন), মোসা. হোসনেয়ারা (গ্লাস), সাহানা পারভীন (ডলফিন), হাসিনা আকরাম (আনারস) ও হোসনেয়ারা বেগম চাঁদনী (বই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

খুলনা সিটি করপোরেশন কেসিসির স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮