ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কৃষ্ণচূড়ায় দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
  • ৫২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  দেশের উত্তরাঞ্চলের একটি প্রসিদ্ধ সড়ক পথ নাটোর-বগুড়া মহাসড়ক। গাছে গাছে লাল কৃষ্ণচূড়ায় বর্তমানে গ্রীষ্মের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে রুপ নিয়েছে এ সড়কটি।

গ্রীষ্মের প্রচন্ড রোদে মানুষ আর পশু পাখির যখন কাহিল অবস্থা, ঠিক তখনই বিচিত্র সাজে নাটোর-বগুড়া সড়কের প্রকৃতিতে ফুটেছে লাল কৃষ্ণচূড়া ফুল। যেন কৃষ্ণচূড়ার রঙ্গিন রঙে মেতেছে সড়কটি। আর কৃষ্ণচূড়া ফোটা মানেই প্রকৃতি বদলে যাওয়া।

এ সড়কে প্রকৃতির সাথে আকাশের নীলও যেন কৃষ্ণচূড়ার লালে রংধনু তৈরি করে। এই সড়কের যাত্রীরা দর্শনার্থী হয়ে সৌন্দর্য উপভোগ করে। এ পথে সফর যেন সত্যিই এক স্বপ্নের মত। প্রেমিক প্রেমিকা যুগলও কৃষ্ণচূড়ার রঙে নিজেদের মন রাঙ্গিয়ে নিতে পারে এ দৃশ্যে।

নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা, বন্দর, শেরকোল, নিংগইন, বালুভরা, সিংড়া বাসষ্ট্যান্ড, চৌগ্রাম, জামতলী, বাঁশের ব্রীজ নামক জায়গাগুলোতে লাল কৃষ্ণচূড়া গাছগুলো সত্যিই দৃষ্টি কাঁড়ে দর্শনার্থীদের।

সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজের বাংলা বিভাগের ছাত্র শুভ চন্দ্র আনন্দ প্রকাশ করে জানান, ‘কৃষ্ণচূড়া ফুটার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। কৃষ্ণচূড়ার রং দিয়ে নাটোর-বগুড়া মহাসড়ক সাজতে শুরু করেছে।

সিংড়া পৌর শহরের মোল্লাপাড়া মহল্লার কলেজ ছাত্রী হাবিবা খাতুন বলেন, নাটোর-বগুড়া মহাসড়ক দেখে সত্যিই খুব ভালো লাগে। ফুলগুলো দেখলে মন জুড়ায় যায়। যা সত্যিই অসাধারণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কৃষ্ণচূড়ায় দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের

আপডেট টাইম : ১১:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮