ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় এমভি গ্রিনলাইন-৩ নামক লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি বাল্কহেড ডুবে গেছে। এই ঘটনায় দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি বিকল হয়ে পড়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজীকান্দি ও জহিরাবাদ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডের সাথে লঞ্চের ধাক্কা লাগায় লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় চরে উঠে পড়ে। জোয়ারের পানি না বাড়া পর্যন্ত লঞ্চটি নামানো সম্ভব না বলে জানায় লঞ্চ কর্তৃপক্ষ। দ্রুতগামী লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বর্তমানে লঞ্চটি জহিরাবাদ এলাকার একটি চরে আটকা আছে।

এমভি গ্রিনলাইনের ম্যানেজার শামছুল আরেফীন জানায়, সকাল ৮টায় দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসে লঞ্চটি।কয়েকটি বাল্কহেডকে উল্টাপাল্টা চালাতে দেখে মাইকিং করে সরে যেতে বলা হয়। তারপরও একটি বাল্কহেডের সাথে ধাক্কা লাগলে গ্রিনলাইনের ইঞ্জিন বিকল হয় এবং লঞ্চটি বর্তমানে স্থানীয় চরে আটকা আছে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট থেকে গ্রিনলাইন-১ ওই লঞ্চের যাত্রীদের নিয়ে বরিশাল পৌঁছে দিচ্ছে।

স্থানীয় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ দাশ বলেন, দুর্ঘটনার পর গ্রিনলাইন-৩ ঘটনাস্থল জহিরাবাদ এলাকাতেই আছে। ডুবে যাওয়া বাল্কহেডটির স্টাফরা সাঁতরিয়ে তীরে উঠে আসে। বর্তমানে গ্রিনলাইন-৩ এর কাছে আমাদের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

আপডেট টাইম : ১১:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮