ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কাঁকড়া গাছে উঠে পাখি ধরে নিচে নামল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
  • ৫৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কোকোনাট ক্রাব বা নারিকেল কাঁকড়া বিশ্বের শক্তিশালী কাঁকড়াগুলোর একটি। সেই কোকোনাট ক্রাবই ঘটাল এক অবিশ্বাস্য ঘটনা। নারিকেল ভেঙে খাওয়ার বিশেষ দক্ষতা ও গুণ রয়েছে এই কোকোনাট ক্রাবদের। কিন্তু গাছে উঠে কাঁকড়ার পাখি শিকারের মতো আজব ঘটনা আগে শোনা যায়নি।

আশ্চর্য হলেও সত্য, কোকোনাট ক্রাবের নখর সিংহের চোয়ালের মতো শক্তিশালী। সেই শক্তিশালী নখর দিয়ে ধরে পাখিটির ডানা ভেঙে প্রথমে নিচের বালুতে ফেলে দেয়। সমুদ্র উপকূলের এই ভয়ংকর কাঁকড়া গাছে উঠে বাসায় ঘুমন্ত একটি সি-গাল পাখিকে ধরে নিচে নামিয়ে মেরে খেয়েছে। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরের প্রত্যন্ত চাগোস দ্বীপে।

পাখিটি যখন নিচে পড়ে তখন ভাঙা ডানা নিয়ে নিদারুণভাবে চিঁ চিঁ করছে। কাঁকড়াটি নিচে নেমেই পাখিটির অন্য ডানাটিও ভেঙে দেয়। অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে থাকা পাখিটিকে তখন আরো পাঁচটি কোকোনাট ক্রাব এসে ঘিরে ধরে এবং টুকরো টুকরো করে ছিঁড়ে মুহূর্তে খেয়ে ফেলে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ডারমুথ কলেজের গবেষক মার্ক লাইডার কোকোনাট ক্রাবের স্বভাব নিয়ে গবেষণা করছেন এবং এ আশ্চর্যজনক ঘটনার পর আরো গবেষণার প্রয়োজন বলে তিনি জানান। বসবাসকারী কাঁকড়ার মধ্যে এরাই সবচেয়ে বড় ও ভয়ংকর প্রজাতির। এদের ওজন চার কেজি পর্যন্ত হতে পারে। বড় হয় ১ মিটার পর্যন্ত। ছোট গাছের খোঁড়লে থাকতে এরা পছন্দ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কাঁকড়া গাছে উঠে পাখি ধরে নিচে নামল

আপডেট টাইম : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮