ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জাতীয় পার্টি অংশ নিলেই গ্রহণযোগ্য নির্বাচন হবে : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) এককভাবে অংশ নেবে জানিয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেই তা গ্রহণযোগ্য নির্বাচন হবে।

তিন দিনের সফরে রবিবার দুপুরে রংপুরে পৌঁছে সার্কিট হাউস প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন করলেও মানুষের মন জয় করতে পারেনি বলেও সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আগে ঘরে থাকলে খুন বাইরে বের হলে গুম হতো, আর এখন ঘরে থাকলে ধর্ষণ বাইরে বের হলে চাকায় পিষ্ট হয়। প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। এসবের বিচার কেউ পাচ্ছে না।’

জাপা চেয়ারম্যান বলেন, এক সময় জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা কেউ পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে। জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে।জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেই তা গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এদিকে, আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেও নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা পোষণ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জাতীয় পার্টি অংশ নিলেই গ্রহণযোগ্য নির্বাচন হবে : এরশাদ

আপডেট টাইম : ০৫:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮