ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা, আহত নারীর মৃত্যু সাবিনা ইয়াসমিন: যে কণ্ঠ পেরিয়ে গেছে প্রজন্মের সীমানা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হৃতিকের চোখে সুপারস্টার হিসেবে একজন শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • ৫৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাস্তব জীবনের সুপারস্টারদের কাহিনি নিয়েই সিনেমা তৈরি হয়। যদিও দর্শকের মাথায় গেঁথে থাকে পর্দার তারকাই। তাই তো রুপালি পর্দার অভিনয়শিল্পীদেরই আখ্যা দেওয়া হয় তারকা কিংবা সুপারস্টার। তাঁদের ভক্ত দাঁড়িয়ে যায় লাখ লাখ। কিন্তু বলিউড অভিনেতা হৃতিকের কাছে সুপারস্টার হিসেবে দেখা দিলেন একজন সাধারণ শিক্ষার্থী। তারকার কাছেই ভক্ত হয়ে গেলেন সুপারস্টার।

ঘটনাটি ভারতে। একটি বিমানে করে যাচ্ছিলেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বিমানে তাঁর শরীরে চিনির মাত্রা বেড়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয়। সেই কাজটি তৎক্ষণাৎ করে দেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একজন শিক্ষার্থী। এই খবর জেনে বলিউড তারকা হৃতিক রোশন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর প্রশংসা করেন। তাঁকে ‘সুপারস্টার’ আখ্যা দেন।

বেশ কয়েক বছর ধরেই ছবি দিয়ে আলোচনায় আসতে পারছেন না হৃতিক রোশন। বলিউডের বায়োপিকের জোয়ারে এবার তিনিও নাম লিখিয়েছেন। শিগগিরই তাঁকে দেখা যাবে অসচ্ছল শিক্ষার্থীদের গণিত শেখানো আনন্দ কুমারের চরিত্রে। সূত্র: ডিএনএ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা

হৃতিকের চোখে সুপারস্টার হিসেবে একজন শিক্ষার্থী

আপডেট টাইম : ০৫:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮