ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সংকেত পেয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • ৫৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র, ইটালি এবং কোরিয়ার ল্যান্ডিং স্টেশনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর অবস্থান জানতে পারছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন।

গাজীপুরের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশনের ব্যবস্থাপক (স্যাটেলাইট প্রকৌশলী) মো. নাসিরুজ্জামান জানান, ‘এ মুহূর্তে আমরা একটি টেলিমেট্রি সংকেত পাচ্ছি। কিন্তু সেটি সরাসরি নয়, ফ্রান্সের কান থেকে বিপিএনার মাধ্যমে। স্যাটেলাইটটি আগামী ১২ দিন ফ্রান্সের কান থেকে নিয়ন্ত্রণ করা হবে। ১২ দিন পর গাজীপুর ও বেতবুনিয়া থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

এর আগে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে যাত্রা শুরু করে। এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট শক্তিধর দেশের তালিকায় ৫৭ তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল স্যাটেলাইট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সংকেত পেয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন

আপডেট টাইম : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮