ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে হঠাৎ চীন সফরে কিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু পরিকল্পিত ওই বৈঠকের আগে হঠাৎ করেই চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে দেখা করলেন কিম। ফলে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চীন সফর করেছেন কিম।

দেশ দুটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সোম ও মঙ্গলবার তারা উপকূলীয় শহর দালিয়ানে দেখা করেছেন। কিমের সফর শেষ হওয়ার পরই কেবল এই সফরের খবর প্রকাশ করা হয়েছে।

এর আগে গত মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগেও মার্চে চীনে গিয়ে প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার এ শীর্ষ নেতা।

সিনহুয়া জানিয়েছে, সফরে কিমকে ভোজে আপ্যায়িত করেন প্রেসিডেন্ট শি এবং অর্থনৈতিক উন্নতির লক্ষে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান পরিবর্তনে চীনের সমর্থন আছে বলে জানান।

শি বলেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণে উত্তর কোরিয়ার অবস্থানকে চীন সমর্থন করে এবং উপদ্বীপের ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বিরোধ সংলাপ ও পরামর্শের মাধ্যমে মিটিয়ে ফেলার বিষয়টিকেও সমর্থন করে।

উত্তরে কিম বলেন, যতদিন সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তর কোরিয়ার প্রতি শত্রুতামূলক নীতি ও নিরাপত্তা হুমকি পরিহার করবে, ততদিন উত্তর কোরিয়ার পারমাণবিক (ক্ষমতার) কোনো প্রয়োজন নেই এবং পারমাণবিক অস্ত্রমুক্তকরণ উপলব্ধি করা যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে হঠাৎ চীন সফরে কিম

আপডেট টাইম : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮