ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সহায়তা করছে বিএসএফ: মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১২৭ বার

সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য বিএসএফকে দায়ী করলেন প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়।তিনি বলেছেন, বিএসএফের সহায়তায় অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা আর এর দায় দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর। তিনি বলেন, বিএসএফকে পার করে সিতাই, চোপড়া হয়ে ভারত ঢুকছে বাংলাদেশিরা। আমরা সেটা জানি। সীমান্ত তো বিএসএফের নিয়ন্ত্রণে। ’

মমতা আরও বলেন, ‘যদি কেউ মনে করে থাকেন তারা বাংলায় ঢুকে তৃণমূলের বদনাম করবে। তাহলে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেস এমন কিছু চায় না। বিএসএফের ভুলের দায় তৃণমূলের ওপর চাপাবেন না।’

এক সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাজিব কুমারকে তিনি আহ্বান জানান যেন তদন্ত করে দেখা হয় যে আসলেই অনুপ্রবেশকারীদের সাহায্য করছে নাকি বিএসএফ।

মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির নেতা অনির্বাণ গাঙুলি বলেন, ‘একমাত্র মমতা ব্যানার্জিই বিএসএফের সমালোচনা করেছেন। সমস্যা আসলে তার এবং অভিষেক ব্যানার্জির। মাদক ও মানবপাচার চক্র ও এর হোতাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে বিজেপি। সেটাই বোধহয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের। আমরা তাদের অনুরোধ করবো যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা বিএসএফকে সহায়তা করে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সহায়তা করছে বিএসএফ: মমতা

আপডেট টাইম : ০৬:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫