ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৮৮ বার

ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এই ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।’

এর আগে, গত মাসে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায়। ওই সময় রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় সৈন্যদের বহনকারী গাড়ি। এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

আপডেট টাইম : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫